1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিদেশে চাকরির ফাঁদ: কম্বোডিয়ায় বিক্রি, নিঃস্ব ঝিনাইদহের পরিবারগুলো - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

বিদেশে চাকরির ফাঁদ: কম্বোডিয়ায় বিক্রি, নিঃস্ব ঝিনাইদহের পরিবারগুলো

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯৩ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিদেশে চাকরির প্রলোভনে পড়ে ঝিনাইদহের একাধিক যুবক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কম্বোডিয়ায় বিক্রি করে দেওয়া হয়েছে এমন ৯ যুবকের পরিবার এখন শোক ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচজন নারী জানান, একটি আদম পাচারকারী চক্র তাদের সন্তান ও স্বামীদের থাইল্যান্ডে ভালো চাকরির আশ্বাস দিয়ে নিয়ে গিয়ে কম্বোডিয়ায় এক কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। সেখানে তাদের প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে হালিমা খাতুন নামের এক মা জানান, তার ছেলে শাহীনসহ আরও অন্তত আটজন যুবককে এইভাবে প্রতারিত করা হয়েছে। ওই চক্রের সদস্যরা জনপ্রতি ৭ লাখ টাকা করে মোট ৫৬ লাখ টাকা আদায় করেছেন।

হরিণাকুন্ডুর কুয়েতপ্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী অভিযোগ করেন, সদর উপজেলার হলিধানী গ্রামের ফজলুল করিম ফয়জুল, তার ছেলে ফয়সাল আহমেদ, স্ত্রী জাহানারা খাতুন ও পুত্রবধূ তারানা হক রথীসহ কয়েকজন এলাকার বহু মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন এবং এরপর গা ঢাকা দিয়েছেন।

নাজিব ও সবুজ নামে দুই ভুক্তভোগী ফোনে জানিয়েছেন, থাইল্যান্ডে কম্পিউটার অপারেটর পদে চাকরির প্রলোভনে তারা ঋণ নিয়ে ফয়জুলদের টাকা দেন। কিন্তু শেষমেশ তাদের কম্বোডিয়ায় নিয়ে গিয়ে একটি কোম্পানিতে বিক্রি করে দেওয়া হয়। বর্তমানে তারা কষ্টকর জীবনযাপন করছেন এবং ঋণের কিস্তি দিতেও পারছেন না।

চক্রটির বিরুদ্ধে মামলা করা হলেও তারা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে সবকিছু ম্যানেজ করছে বলেও দাবি তাদের।

এদিকে, পরিবারগুলো এখন সন্তানদের ফেরত পাওয়ার দাবি জানাচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar