1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে শিশু কার্ডের ২২বস্তা চাউল পাচারের সময় জনতার হাতে আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

শ্যামনগরে শিশু কার্ডের ২২বস্তা চাউল পাচারের সময় জনতার হাতে আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন
ছবি। শ্যামনগরের নূরনগরে শিশু কার্ডের ২২ বস্তা চাউল জব্দ।

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা।
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন এর পরানপুর থেকে নিয়ে আসা সরকারি ক্রয় বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের ২২ বস্তা চাউল নূরনগর ত্রিমোহনী মোড়ে আটক করে স্থানীয় জনগণ। বুধবার (৪জুন) বিকাল সাড়ে ৩টার দিকে দুটি ইঞ্জিন চালিত ভ্যান যোগে কালীগঞ্জ অভিমুখে যাওয়ার পথে নূরনগর ত্রিমোহনী মোড়ে চাউলসহ ভ্যান আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাউল বহনকারী ভ্যান চালকরা হলেন, কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও অন্যজন একই উপজেলার মহৎপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক।

ভ্যান চালকরা জানান, উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর বাজারের শাহজাহান আলীর চাউলের দোকান থেকে ২২ বস্তা চাউল নিয়ে কালীগঞ্জ ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মামুন হোসেন এর দোকানে নিয়ে যাচ্ছিলেন।

সরকারি শিশু কার্ডের চাউলের মূল বস্তা গুলো পরিবর্তন করে সাদা প্লাস্টিকের বস্তায় ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে জানান স্থানীয়রা।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত স্থানীয় জনতার হাতে চাউল আটকের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সরকারি শিশু কার্ডের চাউল কিনা সেটি নিশ্চিত করার পর চাউল বস্তা গুলো জব্দ করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সরকার কর্তৃক দুস্থ অসহায় ও শিশু কার্ডের এই চাউল কোন প্রকার ক্রয়- বিক্রয়ের সাথে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জব্দকৃত ২২ বস্তা চাউল অত্র এলাকার কয়েকটি এতিমখানায় বন্টন করা হয়েছে। অভিযান কালে উপজেলা অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জুন শ্যামনগর উপজেলার নুরনগর আল্লার দান চাউলের আড়ৎ থেকে ৭৫ বস্তা শিশু কার্ডের সরকারি চাউল বস্তা পাল্টিয়ে বিক্রয় কালে চাউলের বস্তা জব্দ সহ জরিমানা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar