1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

বিডিটি নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (৭ জুন) পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির মাধ্যমে উদযাপিত এই দিনটি আত্মত্যাগ ও মানবতার শিক্ষা দেয়—যা ধর্ম-বর্ণ নির্বিশেষে বয়ে আনে ভালোবাসা ও সংহতির বার্তা। অনেক স্থানে রোববারও কোরবানি চলবে।

ঈদুল আজহার মধ্য দিয়ে শেষ হলো চলতি বছরের দুইটি প্রধান ইসলামি উৎসব—ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এর পরবর্তী গুরুত্বপূর্ণ সময় রমজান মাস, যার পরেই মুসলমানরা উদযাপন করবেন ঈদুল ফিতর।

সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সেই হিসাবে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

চলতি বছর সৌদি আরবে রমজান শুরু হয়েছিল ২ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ৩০ মার্চ। ইসলামী ক্যালেন্ডার বা হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় তারিখগুলো প্রতিবছর ইংরেজি বর্ষপঞ্জিতে এগিয়ে আসে।

আরবি মাসগুলো হয়ে থাকে ২৯ বা ৩০ দিনের। এর ফলে হিজরি বছর মোট ৩৫৩ থেকে ৩৫৫ দিনের হয়ে থাকে। ইংরেজি ক্যালেন্ডারের ৩৬৫ দিনের তুলনায় এটি কম হওয়ায় ইসলামি উৎসবগুলো প্রতি বছর গড়ে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar