1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বোয়ালমারীতে রাজনৈতিক দ্বন্দ্বে রক্তপাত, নিহত ভ্যানচালক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

বোয়ালমারীতে রাজনৈতিক দ্বন্দ্বে রক্তপাত, নিহত ভ্যানচালক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

বোয়ালমারি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের বোয়ালমারীতে রাজনৈতিক বিরোধের জেরে সংঘর্ষে হুমায়ুন শেখ (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার (৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাটি ঘটে ময়না ইউনিয়নের ভাই ভাই স্টোর নামক এক চায়ের দোকানে, ঈদের পরদিন শনিবার সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, চা খাওয়ার সময় হুমায়ুন শেখের সঙ্গে লিয়াকত মোল্যার ভাই মিরাজ মোল্যার বাগবিতণ্ডা হয়। এর পরপরই ২০–৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে হুমায়ুন ও তার দলের ওপর হামলা চালায়।

এ ঘটনায় গুরুতর আহত হন হুমায়ুন শেখ, তার ভাই গোলাম মোস্তফা, মেয়ে আফসানা (বেনু), নাতি কদর শেখসহ ছয়জন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর ও শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন শেখ।

স্থানীয়রা জানান, ময়না ইউনিয়নে কৃষকদল নেতা লিয়াকত মোল্যার নেতৃত্বাধীন একটি দল এবং বিআরডিবি চেয়ারম্যান নবির হোসেন চুন্নুর নেতৃত্বে আরেকটি দলের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। ঈদের আগে লিয়াকতের দল থেকে ৭০–৭৫ জন কর্মী হুমায়ুন শেখের মাধ্যমে চুন্নুর দলে যোগ দেওয়ায় উত্তেজনা বাড়ে এবং হামলাটি পূর্বপরিকল্পিত বলে নিহতের পরিবারের অভিযোগ।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, “এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লাশ থানায় রয়েছে, পোস্ট মর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar