1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গা থেকে মরা গরুর গোশত এনে বিক্রির চেষ্টা, খুলনায় ধরা পড়লো দুজন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

চুয়াডাঙ্গা থেকে মরা গরুর গোশত এনে বিক্রির চেষ্টা, খুলনায় ধরা পড়লো দুজন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা মহানগরীতে মরা গরুর গোশত পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গল্লামারী এম এ বারী সড়কে চেকপোস্ট তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার মো. মমিন এবং খুলনার সোনাডাঙ্গা থানাধীন আল আমিন মহল্লার বাসিন্দা তামিম হাওলাদার। তাঁদের ব্যবহৃত একটি পিকআপ (ন-১১-১২৯০) জব্দ করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এএসআই আলিম হোসেনের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পিকআপটি সন্দেহজনকভাবে প্রবেশ করে। চালক মমিনের বক্তব্যের অসঙ্গতির পর গোশতের উৎস সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গোশতটি চুয়াডাঙ্গা থেকে এনে খুলনায় তামিমের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। পরবর্তীতে পুলিশের অনুসন্ধানে জানা যায়, গরুটি আগের দিন সন্ধ্যায় স্ট্রোক করলে সেটি জবাই করে ৬৩ হাজার টাকায় বিক্রি করা হয়। রাত ৩টার দিকে গোশত খুলনার উদ্দেশে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিয়মিতভাবে বিভিন্ন জায়গা থেকে রোগাক্রান্ত ও মৃত গরুর গোশত সংগ্রহ করে খুলনার হোটেলগুলোতে সরবরাহ করে থাকেন।

তাদের বিরুদ্ধে খাদ্যনিরাপত্তা আইন ২০১৩-এর ৫৮ তফসিলের ৩৪ ধারায় মামলা করা হয়েছে। জব্দ করা গোশতের ১ কেজি পরীক্ষার জন্য সংরক্ষিত রাখা হয়েছে এবং বাকি গোশত আদালতের নির্দেশে ধ্বংস করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar