নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে দুইজন মোটরসাইকেল চোর সহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালী বাজার থেকে মোটরসাইকেল চুরি করার সময় স্থানী জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মোটরসাইকেল চোররা হলেন, উপজেলার হাওল ভাঙ্গি গ্রামের আকবর গাজীর ছেলে আজিজুল ইসলাম(২১) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম(২৩)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা বলেন, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ এর নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।