1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবাকে কোদাল দিয়ে হত্যা করলো ছেলে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাবাকে কোদাল দিয়ে হত্যা করলো ছেলে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে নিজ ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিজ গ্রামের মরিচ ক্ষেতেই এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের তাইজেল হোসেন ওরফে তাজেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাহাদাত ও তার ছেলে ফয়সাল হোসেন একসাথে ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফয়সাল হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে ফয়সাল বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনা জানালে তারা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে শাহাদাত হোসেনের নিথর দেহ দেখতে পান।

প্রতিবেশীদের দাবি, নিহত শাহাদাত হোসেন ছিলেন একজন জামায়াত কর্মী এবং তার ছেলে ফয়সাল মানসিকভাবে ভারসাম্যহীন। স্থানীয় আব্দুল আলীম ও আলী আজম জানান, ফয়সাল দুই বছর ধরে মানসিক রোগে ভুগছে এবং এর আগেও তার মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, “পরিবারের দাবি অনুযায়ী, ফয়সাল মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar