1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলছে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস—এই তিনটি বিমান সংস্থা অংশ নেয়। এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে সর্বাধিক ৩০ হাজার ৪৪৩ জন হাজি। সৌদি এয়ারলাইন্স ফিরিয়েছে ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৭৭৬ জন।

ফিরতি ফ্লাইট হিসেবে এখন পর্যন্ত মোট ১৮০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। প্রথম হজ ফ্লাইটটি ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি ১ জুন। এই সময়কালে মোট ২২০টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।

হজ ফ্লাইটের ফিরতি পর্যায় এখনো চলমান রয়েছে এবং বাকি হাজিরাও পর্যায়ক্রমে দেশে ফিরবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar