1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সংস্কারের নামে ক্ষমতা প্রলম্বিত করার জন্য সরকার ফন্দি-ফিকির করছে: দিবালোক সিংহ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

সংস্কারের নামে ক্ষমতা প্রলম্বিত করার জন্য সরকার ফন্দি-ফিকির করছে: দিবালোক সিংহ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১০ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা,বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ বলেছে,বাংলাদেশ থেকে সকল প্রকাশ বৈষম্য দূর করতে হবে। এসময় তিনি জুলাই গণহত্যাকারীদের দ্রুততার সাথে বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন,আমরা এখানে (বাংলাদেশে) সংস্কারের কথা শুনি,কিন্তু আমাদের দেশের শ্রমজীবী মানুষ,মেহনতি মানুষ,দিনজুর তাদের জীবনে যে বৈষম্য বিরাজ করছে সেই বৈষম্য দূর করার জন্য সরকারের কোন পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এই সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে উগ্রবাদী রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে।

শুক্রবার (১৮ জুলাই) নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা সিপিবি আয়োজিত ‘শহীদ রিজভী দিবসে’র অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মাহমুদুল হাসান রিজভী স্মরণে দুর্গাপুরে ‘শহীদ রিজভী দিবস’ পালন উপলক্ষে অনুষ্ঠিত হয় লাল পতাকা মিছিল ও আলোচনা সভা।

অনুষ্ঠানে দিবালোক সিংহ বলেন,বর্তমান অন্তর্বর্তী সরকার একটা অবৈধ, অগণতান্ত্রিক সরকার। তারা সংস্কারের নামে তাদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য নানা ফন্দি ফিকির করে যাচ্ছে। গত বছর (জুলাই আন্দোলনে) যারা আহত হয়েছে তাদের সুষ্ঠু চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে।

আমরা বলেছিলাম এই দেশে সিন্ডিকেট হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে উপরে উঠছে। এই এক বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেনি,সারের দাম কমেনি,বীজের দাম কমেনি। এই এক বছরে ক্ষেতমজুর ও মেহনতি মানুষের কর্মসংস্থানের যে প্রসঙ্গ সেটি অর্জিত হয়নি।

তিনি আরো বলেন, আমাদের দেশে স্থিতিশীলতা ফিরে আসেনি। এই সরকার যত বেশি প্রলম্বিত হবে আমাদের দেশের মানুষের সামাজিক জীবন,রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সমস্ত ক্ষেত্রে এই অস্থিতিশীলতা বিরাজ করতে থাকবে।

সিপিবির এই কেন্দ্রীয় নেতা অবিলম্বে একটি সুষ্ঠু,সুন্দর,নিরপেক্ষ ও কালো টাকার প্রভাবমুক্ত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।

এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar