1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে ফিরেছে বিমান বাংলাদেশ, যাত্রী ছিল ২৮৭ জন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে ফিরেছে বিমান বাংলাদেশ, যাত্রী ছিল ২৮৭ জন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭১ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানের সূত্র বলছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারের সমস্যা ছিল। এই কারণে ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে ফিরে গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। পরে ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে আকাশে ওঠার পরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি নিরাপদে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বর্তমানে এটি বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটে থাকা সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar