নিজস্ব প্রতিনিধি।
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শ্যামনগরে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলন আয়তনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের সভাপতিত্বে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার রায়, বিএনপি’র প্রতিনিধি আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবির, জামায়েত ইসলামীর প্রতিনিধি শহিদ হোসেন, রেজাউল ইসলাম প্রমূখ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে কন্ঠ মিলিয়ে ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলার মত শ্যামনগরে উপস্থিত ব্যক্তিবর্গ একতালে শপথ বাক্য পাঠ করেন।
এসময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল নাইম, বীর মুক্তিযোদ্ধা ডা: জিয়াদ আলী, সামিউল মনির, মো: শহিদ হোসেন, রেজাউল ইসলাম প্রমূখ।