চকোরিয়া সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজারের চকরিয়ায় চাচির সঙ্গে ভাতিজার পালিয়ে গিয়ে বিয়ের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও সামাজিক ক্ষোভ তৈরি হয়েছে। রবিবার (২০ জুলাই) ভোররাতে উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকা থেকে কন্যা সন্তানসহ পালিয়ে যান জান্নাতুল মাওয়া এলি (২৪) ও আরিফুল ইসলাম (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলি প্রবাসী রবিউল হাসান বাদলের স্ত্রী। কয়েক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় এবং তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। রবিউল দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।
এরই মধ্যে এলির সঙ্গে একই এলাকার আরিফুল ইসলামের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুজনের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল দীর্ঘদিন ধরে। এমনকি একবার এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেললে সামাজিক সালিশে বিষয়টি নিষ্পত্তি করা হয়। তবে সম্পর্ক বন্ধ না হয়ে অবশেষে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে।
ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।
তবে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তারা দাবি করেন, তারা আপন চাচা-ভাতিজা নন, বরং দূর সম্পর্কের আত্মীয়। সেই সূত্রেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং বিয়ে করেন তারা।