1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল ৫টায় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল ৫টায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০৭ জন খবরটি পড়েছেন

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। আজ শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার (৫ আগস্ট), ২০২৫ বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অবিলম্বে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।এর আগে, শুক্রবার (১ আগস্ট) মধ্যরাতে ভেরিফায়েড ফেসবুকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে বলেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।

মাহফুজ আলম বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল–সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।’তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘ঘোষণাপত্রে সব দলের স্বাক্ষর প্রয়োজন হবে কি না, তা আমরা এখনও জানি না। অলরেডি এতে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। ৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজ হয়তো ঘোষণা হবে ৫ আগস্ট বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে যারা গণ-অভ্যুত্থান করেছেন–একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। আসলে আমরা কোন কোন এসপিরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণ-অভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং আমরা কোন দিকে যাত্রা করতে চেয়েছিলাম, তার দালিলিক প্রমাণ থাকবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar