1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কক্সবাজার কারাগারে এক কয়েদীর মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজার কারাগারে এক কয়েদীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজার জেলা কারাগারে নুর হোসেন (৫০) নামে এক বৃদ্ধ কয়েদী’র মৃত্যু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মোহাম্মদ জাবেদ মেহেদী বলেন, হাসপাতাল সূত্রে জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া (৯নং ওয়ার্ড)
এলাকার মৃত নছু মিয়ার পুত্র নুর হোসাইন আলোচিত ‘ফোর মার্ডার’ এর ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ২নং আসামী।গত ৬ এপ্রিল উপজেলার কুতুপালংয়ে ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো এক নারী তিনদিন পর মারা যান।
নিহতরা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মো. আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮) এবং রওশন আরা।

দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকান্ডের ঘটনায় উখিয়া থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়। নিহত আব্দুল্লাহ আল মামুনের মা ছমুদা বেগম বাদী হয়ে দায়ের করা মামলায় নুর হোসেন গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপ পরিদর্শক তপু বড়ুয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar