1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। কোনো ধৈর্য নেই আমাদের। সমাজের অবক্ষয় হয়েছে।’তিনি বলেন, ‘আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করতেন, প্রতিহত করতেন। এখন বিপদে পাশের কোনো মানুষও এগিয়ে আসে না, প্রতিবাদ করেন না।’

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে, বাকিদেরও ধরা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেইসঙ্গে অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার দেয়ার ঘোষণা করা হবে।’

নির্বাচন সুষ্ঠু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বর্তমান দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা নির্বাচনকে কেন্দ্র করে নয়। নির্বাচন সুষ্ঠু হবে অবশ্যই।’

তিনি বলেন, ‘এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি মনোবল ফিরে না এলেও নির্বাচন পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেয়া হবে। ততোদিনে এমনটা থাকবে না।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার থাকবে। একজন থাকবে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে। প্রতি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া প্রতি কেন্দ্রে বডি ক্যামেরা দেয়া হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar