1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রবাসীদের প্রথমবার জাতীয় নির্বাচনে ভোটের সুযোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

প্রবাসীদের প্রথমবার জাতীয় নির্বাচনে ভোটের সুযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৬ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের প্রবাসী ভোটাররা প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেই ডাকযোগে (Postal Ballot) প্রবাসীদের ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

দেশের মোট ভোটারের ১০ দশমিক ৫১ শতাংশ বিদেশে অবস্থান করছেন। এতদিন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত থাকলেও, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এবারই প্রথম প্রবাসীরা আগাম ভোট দিতে পারবেন। তবে ভোট গণনা হবে দেশের ভোটের দিনই।

ভোট দিতে হলে প্রবাসীদের আগে ইসির তৈরি মোবাইল অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে তিন সপ্তাহের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ডাক বিভাগের মাধ্যমে তাদের কাছে ব্যালট পাঠানো হবে এবং ফেরত আনা হবে ডাকযোগেই। প্রক্রিয়ায় থাকবে এনআইডি যাচাই, ওটিপি, কিউআর কোড ও মুখের ছবি যাচাইয়ের মতো নিরাপত্তা ব্যবস্থা।

‘দেশের বাহিরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হলে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হবে বলে আশা করছে ইসি। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় এক দশমিক পাঁচ কোটিরও বেশি প্রবাসী ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar