1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

দৌলতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩০ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দৌলতপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আক্কাস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কাবিল উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সফল আত্মকর্মী শ্রেষ্ঠ কৃষক ও উদ্যোক্তা মোঃ নাশির উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম,সফল আত্মকর্মী মোছাঃ ফিরোজা খাতুন, পি কে এস এফ এনজিও প্রতিনিধি পলাশ আহমেদ, ছাত্র সমন্বয়ক মোঃ রাকিবুল ইসলাম রকি, সেবা সংস্থা প্রতিনিধি প্রিয়াংকা আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা যুব সমাজকে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্ববান জানান এবং সফল আত্মকর্মী হিসাবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণ, গবাদি পশু পালন, মৎস্য চাষসহ নানাবিধ ক্ষুদ্র বিনিয়োগ করে নিজেকে চাকরির পিছনে না ছুটে সফল আত্মকর্মী হিসেবে নিজেকে তৈরী করে দেশ গড়ার আহ্ববান জানান। পাশাপাশি যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং মাদক থেকে দুরে থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে সফল আত্মকর্মীদের মাঝে চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar