1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচনের আগেই সরকার ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

নির্বাচনের আগেই সরকার ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৪০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১২ আগস্ট) ঠিকানা টিভির এক টকশোতে তিনি বলেন, নির্বাচনের সময় রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের সরকারে থাকা উচিত নয়।

জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যুক্ত আসিফ মাহমুদ জানান, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং স্থানীয় সরকার সংস্কারের মতো কিছু কাজ সম্পন্ন করার পর তিনি পদ ছাড়বেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে ড. ইউনূসকে নিয়ে প্রাথমিক মতবিরোধের বিষয়টি স্বীকার করলেও তিনি সামরিক বাহিনীর অবদানকে স্বীকৃতি দেন।

তিনি দাবি করেন, জাতীয় পার্টিকে বিরোধীদল হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে এবং ড. ইউনূস সরকারের ভেতরে একাধিক ক্ষমতার কেন্দ্র রয়েছে। স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

পারিবারিক বিতর্ক প্রসঙ্গে তিনি বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে আখ্যা দেন এবং মুরাদনগর থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেন। জাতীয় পর্যায়ে রাজনীতি করার লক্ষ্যেই ঢাকা তার রাজনৈতিক কেন্দ্র বলে জানান আসিফ মাহমুদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar