1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে কমিউনিটি লেভেল ডায়লগ: পরিবেশ রক্ষায় তরুণ উদ্যোক্তাদের অঙ্গীকার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শ্যামনগরে কমিউনিটি লেভেল ডায়লগ: পরিবেশ রক্ষায় তরুণ উদ্যোক্তাদের অঙ্গীকার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৫১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপকূলীয় জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের জন্য টেকসই ও সবুজ জীবিকা গড়ে তুলতে “কোস্টাল গ্রীনস: স্পিরুলিনা চাষের মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার এক কমিউনিটি লেভেল ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়।

ইভেন্টটির মূল লক্ষ্য ছিল প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও প্রভাব তুলে ধরা এবং স্থানীয় নীতি-নির্ধারক, প্রশাসন, গণমাধ্যম, যুব নেতৃত্ব ও পরিবেশকর্মীদের সাথে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ।

অনুষ্ঠানে অংশ নেন রঙমহল ফর ইয়ুথসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার উদ্যোক্তা ও তরুণেরা, যারা পরিবেশ সংরক্ষণমূলক নানা কার্যক্রমের সঙ্গে যুক্ত। নতুন উদ্যোক্তারা বিকল্প জ্বালানি উৎপাদন, কাঁকড়া রপ্তানি ইত্যাদি উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। রঙমহল ফর ইয়ুথ তাদের চলমান স্পিরুলিনা চাষ প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার করে।

ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় এবং দ্যা আর্থ পরিচালিত ইকো লিডার্স প্রোগ্রাম এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত রঙমহল ফর ইয়ুথ দল ‘কোস্টাল গ্রীনস’ নামে স্পিরুলিনা চাষ ও বাজারজাতকরণ শুরু করেছে। ইতিমধ্যে তারা ছয়টি উদ্যোক্তা পরিবারকে চাষের প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করেছে।

ইভেন্টে উপজেলা যুব উন্নয় কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, দ্য আর্থ নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী শরৎ স্বাধীন, যুব সম্পৃক্ততা এবং অ্যাডভোকেসি কর্মকর্তা নেফারতুম মুর্শেদা, প্রোগ্রাম অফিসার এস.জেড. অপু, শরুব ইয়ুথ টিম প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতুল নাইম, রঙমহল ফর ইয়ুথ এর প্রতিষ্ঠাতা আলভী শেখ, কোস্টাল গ্রিন্স এর কো-লিডার মৌসুমি রয়, কো-অর্ডিনেটর আবিদ হোসেন আপন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এ ধরনের সংলাপ স্থানীয় উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং পরিবেশবান্ধব ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগী পরিবার, যুব উদ্যোক্তা, স্থানীয় দোকানদার, অনলাইন মার্কেটপ্লেস প্রতিনিধি, মিডিয়া কর্মী, প্রশাসন ও সুশীল সমাজের সদস্যরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar