1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মায় পানি বৃদ্ধি, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে ফসলি জমি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মায় পানি বৃদ্ধি, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে ফসলি জমি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩২২ জন খবরটি পড়েছেন
ছবি: দৌলতপুর: চিলমারী ইউনিয়নের জোতাশাহী মাধ্যমিক বিদ্যালয়ে চারদিকে পানি। শিক্ষার্থীরা টিনের ভেলায় যাতায়াত করছে।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিদিন নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং এরিমধ্যে চরাঞ্চলে পদ্মা নদীর দু-পাড়ে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৪.৭২ সেন্টিমিটার (বিপদসীমা ১৫.৭০ সেন্টিমিটার)। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২.৯০ সেন্টিমিটার, (বিপদসীমা ১৩.৮০ সেন্টিমিটার) যা বিপদসীমা থেকে ৯৮ সেন্টিমিটার কম। বৃষ্টি অব্যাহত থাকলে এবং উজান থেকে গঙ্গা নদীর প্রবাহ বাড়তে থাকলে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার পানি বাড়তে থাকবে। ফলে আগামী দু-এক দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা করছেন পাউবো কর্মকর্তারা।
সপ্তাহ খানেক ধরে পদ্মার পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে চরাঞ্চলের প্রায় কয়েক‘শ হেক্টর জমির মরিচ, সবজি, কলা, ভুট্টা, ধান ও পাটের ক্ষেত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

৬ নং চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, চলাচলের সড়কগুলো পানিতে তলিয়ে ইউনিয়নটি মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিদিন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাড়িঘরেও পানি ঢুকে পড়বে।
৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, নদীর ওপারে বসবাসরত প্রায় ২০/২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহম্মেদ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের মোট ১৩টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে বিদ্যালয়গুলো খোলা রাখা হচ্ছে যাতে বন্যাকবলিত মানুষ আশ্রয় নিতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদমো. নুরুল ইসলাম জানান, বন্যার পানিতে চরাঞ্চলের ব্যাপক ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে মরিচ ক্ষেত, সবজি,ভুট্টা,ধান, পাটও কলার বাগান ক্ষতির মুখে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় চারটি ইউনিয়ন ক্ষতির মুখে পড়েছে। ৬ নং চিলমারী এবং ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোন পরিস্থিতির জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar