1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ নয়-ডিআইজি রেজাউল হক  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ নয়-ডিআইজি রেজাউল হক 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩০০ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পরিদর্শন এবং সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জ এর
ডিআইজি রেজাউল হক পিপিএম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার রাত দশটার দিকে দৌলতপুর থানায়  আকস্মিক পরিদর্শনে ডিআইজি রেজাউল হক। দৌলতপুরের
আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা  করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ
সাংবাদিকদের সাথে। গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকদের সাথে সুধী সমাবেশ ও মতবিনিময় কালে আইনশৃঙ্খলার
পাশাপাশি মাদক সংশ্লিষ্টতা ও নানা অনিয়মের শৃংখল থেকে দৌলতপুরের সাধারণ মানুষকে বের করে আনার লক্ষ্যে বিস্তর আলোচনা করেন ডিআইজি রেজাউল হক । 

কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে উক্ত সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল
মাহমুদের সঞ্চালনায় এবং কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ডিআইজ রেজাউল হক ।   এ সময় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হক সকলের উদ্দেশ্যে বলেন,একমাত্র রাষ্ট্ই হল সর্বোচ্চ শক্তিশালী। রাষ্ট্রের উপরে শক্তিশালী কোন ব্যক্তি বা গোষ্ঠী নয় সকল শক্তির উৎস
একমাত্র রাষ্ট্র।  যদি রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ থাকতো তাহলে সীমান্ত পাড়ি দিয়ে কাউকে অন্য দেশে যেতে হতো না।

তিনি আরো বলেন, খুলনা রেঞ্জে ডিআইজি হিসেবে আমি যতদিন আছি কোন অপরাধী এই অঞ্চলে অপরাধ করে পার পাবে না সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করিনা। অন্যায় অবিচারের বিপক্ষে আমি সর্বদা অবস্থান করবো।  সুধীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন প্রকার অন্যায় অবিচার ও মাদক সংশ্লিষ্ট বিষয়ে, সুনিদৃষ্ট কোন তথ্য থাকলে দৌলতপুর থানার ওসিকে জানাবেন যদি তাতেও কাজ না হয় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারকে জানাবেন সর্বশেষ যদি তাতেও কাজ না হয় তহলে আমি আপনাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি মেসেজ অথবা ফোন করে সেখানে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনার নাম পরিচয় গোপন রেখে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তা প্রতিহত করব। 

তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন পুলিশী সেবা নিতে কোন প্রকার টাকার প্রয়োজন হয় না, যদি কোন পুলিশ সদস্য আপনাদের কাছ থেকে টাকা চাই তাহলে সেই তথ্য আমাকে দিবেন আমি তার প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করব।  এসময় তিনি উন্মুক্ত মতামতের জন্য সকলকে আহবান জানান পাশাপাশি চিরকুটের মাধ্যমে বিভিন্ন প্রকার অনিয়মের লিখিত অভিযোগ গ্রহণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar