1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সন্দীপ ফেরিঘাট কে অর্থনৈতিক হাব করার পরিকল্পনা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সন্দীপ ফেরিঘাট কে অর্থনৈতিক হাব করার পরিকল্পনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬২ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপ ফেরিঘাটকে কেন্দ্র করে অর্থনৈতিক বিনিয়োগের হাব গড়ে তোলার চেষ্টা চলছে। ইতোমধ্যে এলাকা পর্যবেক্ষণ করে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সার্ভে করা হয়েছে এবং নানান উন্নয়নমূলক কাজও চলছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে বর্ষায় ক্ষতিগ্রস্ত বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শনে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, ৫০৬ কোটি টাকা ব্যয়ে কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত চার কিলোমিটারের সড়ক ও বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে থাকবে সুরক্ষা ওয়াল ও স্লুইচ গেট, যাতে উপকূলীয় জমিতে লবনাক্ত পানি প্রবেশ না করতে পারে। এই সড়ক দিয়ে মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। উন্নয়ন কাজগুলো যেন টেকসই হয়, সেদিকে সংশ্লিষ্টরা নজর রাখবেন।

ফাওজুল কবির আরও জানান, বাঁশবাড়িয়া ফেরিঘাটে বর্ষার ক্ষতি সংস্কার করা হয়েছে। ফেরিতে সবসময় বাস যাত্রীদের অগ্রাধিকার থাকবে। পর্যায়ক্রমে পণ্যবাহী গাড়িও চলাচল করবে। ফেরিঘাট শুধু বাঁশবাড়িয়া নয়, কতুবদিয়া, মহেশখালী, হাতিয়া অঞ্চলেও হচ্ছে, যাতে স্থানীয়রা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী তানজীর আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, থানার ওসি মো. মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar