1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলমাকান্দায় মা,শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসংলাপ অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

কলমাকান্দায় মা,শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসংলাপ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭১ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার কলমাকান্দায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও মানসিক আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে জনসংলাপ ও কর্মপরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার কৈলাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রণসিংহপুর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সংস্থা। এতে সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ।

এই আয়োজনে জনপ্রতিনিধি,স্বাস্থ্যকর্মী, শিক্ষক,অভিভাবক ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. আল আমিন এবং পরিচালনা করেন সিএইচসিপি অনিক রায়। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, শিক্ষক তাহমিনা আক্তার, স্থানীয় মসজিদের ইমাম এহতেশামুল হক, সমাজসেবক সুমা গোস্বামী, ভিডিপি সদস্য মোঃ কায়েশ আহমেদ, সমাজকর্মী সাত্তার খান, কাউছার আহমেদ ও সালমা আক্তার।

এসময় বক্তারা বলেন, মাতৃস্বাস্থ্য রক্ষা, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ এবং কুসংস্কার দূরীকরণে সম্মিলিত উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরি। এই কর্মশালায় স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা শেষে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

আয়োজকরা জানান, এসবিসি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কলমাকান্দায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং সামাজিক আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar