বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিফোনে নির্দেশ দিয়ে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) এ নির্দেশ দেওয়া হলেও সব মিশনকে সরাসরি নয়, কয়েকজনকে জানিয়ে অন্যদের অবহিত করতে বলা হয়।
বিদেশে কর্মরত এক কূটনীতিক জানান, অন্য দেশের এক মিশনপ্রধান বিষয়টি তাদের জানালে তারা রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেন। এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, সব নির্দেশ লিখিতভাবে দেওয়া সম্ভব নয়, তাই মৌখিকভাবে জানানো হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও সংবিধানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও মৌখিক নির্দেশে নামানো হয়েছে। তবে এ নিয়ে কোনো লিখিত নির্দেশনা জারি হয়নি।
প্রচলিত নিয়ম অনুযায়ী পৃথিবীর প্রায় সব দেশে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি সরকারি অফিস ও বিদেশি মিশনে প্রদর্শিত হয়। তবে বাংলাদেশে এর ব্যত্যয় ঘটার বিষয়ে এক কূটনীতিক বলেন, “এটি সরকারের সিদ্ধান্ত।”