1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯০ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) শুরু হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইমদাদুল হক তালুকদার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্য ইউএনও বলেন বলেন,দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা সময়ের দাবি। মাছ শুধু প্রোটিনের যোগানই নয় বরং এটি আমাদের অর্থনীতি ও জীবিকার অন্যতম চালিকাশক্তি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এ খাতের উন্নয়ন সম্ভব নয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান (রনি), মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিকা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৎস্য চাষী জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. নূরুল হক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. খায়রুল বাশার, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ হাসান ও মৎস্যচাষী আবুল হাশেম প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, মৎস্য খাত জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষে আরও অগ্রগতি সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে দেশি মাছের ভাণ্ডার আবারও সমৃদ্ধ হবে।

আলোচনা সভা শেষে উপজেলার সফল ও কৃতি মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar