1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভালুকায় তৈরি হলো তারেক রহমানের ‘রাজকীয় সিংহাসন’ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ভালুকায় তৈরি হলো তারেক রহমানের ‘রাজকীয় সিংহাসন’

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

ময়মনসিংহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ভালুকার কৃষক আব্দুল মোতালেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজকীয় চেয়ার তৈরি করেছেন। খেজুর চাষের জন্য এলাকায় পরিচিত এই কৃষক জানান, প্রতিদানের আশায় নয়, বরং ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তার এই উদ্যোগ।

১৯৯৮ সালে শ্রমিক হিসেবে সৌদি আরবে যাওয়া মোতালেব সেখানে খেজুর বাগানে কাজ করার সময় অনুপ্রাণিত হয়ে দেশে খেজুর চাষ শুরু করেন। তার খেজুর বাগান দেখে মুগ্ধ হয়ে ২০০৪ সালের ১৬ জুন তারেক রহমান সেখানে পরিদর্শনে আসেন। তবে সেদিন তাকে আরামদায়ক চেয়ারে বসাতে না পারার আক্ষেপ থেকেই রাজকীয় চেয়ার তৈরির চিন্তা করেন মোতালেব।

২০০৮ সাল থেকে শুরু হওয়া এই কাজে ব্যবহৃত হয়েছে ৯৫ কিউবিক ফিট কাঁঠাল কাঠ। স্থানীয় কাঠমিস্ত্রির সহায়তায় তিনি আরও একটি চেয়ার, ময়ূর সিংহাসন, খাট, ডাইনিং টেবিল ও কাঠের পাখা তৈরি করেছেন। বর্তমানে এসব আসবাব তার বাড়িতেই সংরক্ষিত রয়েছে।

বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, এটি একজন কৃষকের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। তাদের মতে, দলের নেতাদের প্রতি সাধারণ মানুষের এই অনুরাগ বিএনপিকে আরও শক্তিশালী করে তোলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar