1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাতীবান্ধার সতি নদী থেকে আরিফের লাশ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

হাতীবান্ধার সতি নদী থেকে আরিফের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৫৪ জন খবরটি পড়েছেন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছোট সতিনদী থেকে আরিফুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার জামবাড়ি সতিনদীতে লাশটি ভেসে ওঠে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত আরিফুল ইসলাম আদিতমারী উপজেলার টেপাটারি এলাকার মৃত মারুফ হোসেনের ছেলে।স্থানীয়ভাবে তিনি “পিসতুল” নামে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত সোমবার (১৮ আগস্ট) বিকেলে অটো চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশাসহ বের হন আরিফুল। প্রতিদিনের মতো সেদিন রাতেও তিনি বাড়ি ফেরার কথা থাকলেও আর ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।পুলিশ ও স্থানীয়রা জানান, নদীর তীরে কাজ করতে গিয়ে প্রথমে লাশটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরনে শুধুমাত্র একটি জিন্স প্যান্ট ছিল। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্রোতহীন নদীতে ফেলে গেছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের পর তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar