1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরের মধুখালীতে বিএনপির কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে

ফরিদপুরের মধুখালীতে বিএনপির কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও অপর মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকেরা সম্মেলনে যোগ দিতে চাইলে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত ১০ জন আহত হন এবং কিছু সময়ের জন্য সম্মেলন পণ্ড হয়ে যায়।

পরে ঝুনু সমর্থকেরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে মিছিল করেন। সংঘর্ষে আহতদের মধ্যে ঝুনু সমর্থক সাবেক সহ-সভাপতি আকবর আলী শেখ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা খায়রুল শেখসহ কয়েকজন রয়েছেন।

অপরদিকে নাসিরুল ইসলাম সমর্থকদের মধ্যেও ফরিদুল ইসলামসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে। ফরিদপুরের মধুখালী থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে বিএনপির কর্মী সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar