1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোটকেন্দ্র দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে

ভোটকেন্দ্র দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোটকেন্দ্র দখল বা অস্ত্রবাজির মাধ্যমে জয়ী হওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুরো কেন্দ্রের ভোটই বাতিল করা হবে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

সিইসি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রমজানের আগে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, “ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। যারা বাক্স দখল বা অস্ত্রবাজির স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে।”

নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে আনুপাতিক বা পিআর পদ্ধতির উল্লেখ নেই। তাই আইন পরিবর্তন না হলে এ পদ্ধতিতে ভোট সম্ভব নয়।

তিনি আরও জানান, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে, তবে যারা পূর্বে অনিয়মে জড়িত ছিলেন তাদের বাদ দেওয়া হবে।

সরকারি প্রভাবের অভিযোগ অস্বীকার করে সিইসি বলেন, “এখন পর্যন্ত সরকার আমাকে কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব।”

এ সময় তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ বর্তমানে বিচারাধীন থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar