1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফকিরহাটে চায়ের দোকানে ৩ লাখ টাকার বিদ্যুৎ বিল, পরে সংশোধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

ফকিরহাটে চায়ের দোকানে ৩ লাখ টাকার বিদ্যুৎ বিল, পরে সংশোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৮১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের ফকিরহাটে একটি চা দোকানের মাসিক বিদ্যুৎ বিল এক ঝটকায় দাঁড়ায় ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা। হঠাৎ এ বিল হাতে পেয়ে হতবাক হয়ে পড়েন দোকানি অপূর্ব কুন্ডু ও তার পরিবার।

স্থানীয়রা জানান, লখপুর বাজারে বহু বছর ধরে কুন্ডু পরিবার চায়ের দোকান চালাচ্ছেন। দোকানে কেবল দুটি বাল্ব, একটি ফ্যান ও একটি ফ্রিজ ব্যবহার হয়। সাধারণত প্রতি মাসে তাদের ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিল আসত। গত মাসেও অতিরিক্ত বিল আসার পর তা সংশোধন করে দেওয়া হয়েছিল।

চলতি মাসে অস্বাভাবিক উচ্চ বিল দেখে দোকানি বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানান। পরে কর্মকর্তারা এসে বিলটি নিয়ে যান এবং সংশোধন করে ৩১০ টাকার নতুন বিল দেন।

ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু জানান, বিলিং সহকারীর ভুলে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্মীকে শোকজ করা হয়েছে।

স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেছেন, মিটার না দেখে অনুমাননির্ভর বিল তৈরি করায় বারবার এ ধরনের ভোগান্তি হচ্ছে। এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে বাগেরহাটে এক চা দোকানিকে ১৩ লাখ টাকারও বেশি বিল করা হয়েছিল, যেখানে প্রকৃত বিল ছিল মাত্র ১৬২ টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar