1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা জাগ্রত করতে দুর্গাপুরে পাঠচক্র - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা জাগ্রত করতে দুর্গাপুরে পাঠচক্র

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। এতে “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কী এবং কেন” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক কমরেড রাশিমণি স্মৃতি স্তম্ভ মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

এতে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বলেন, ছাত্র ইউনিয়ন দেশের শিক্ষার্থী সমাজের প্রগতিশীল সংগঠন, যার লক্ষ্য হলো গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠা করা। সংগঠনটি শুধু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই করে না, বরং একটি শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে।

আলোচনায় শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চর্চার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেয়া হয়। এসময় বক্তারা বলেন, পাঠচক্র, রাজনৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা ছড়িয়ে দেয়া সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড মোরশেদ আলম, সাবেক সভাপতি আল আমিন চৌধুরী, সাবেক সভাপতি রফিক মিয়,উপজেলা কমিটির সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন সহ ইউনিয়ন ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক ও শোষণমুক্তির আন্দোলন-সংগ্রামকে আরো গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar