1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প নিয়ে কৃষক কর্মশালা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অভয়নগরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প নিয়ে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অভয়নগর উপজেলায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন, গ্রুপভুক্ত ৯০ জনসহ মোট ১২৫ জন কৃষক-কৃষাণী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কৃষক নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন বিষয়ে আলোচনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রসেন মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আড়পাড়া ব্লকের কৃষক স্বপন সরকার,সুন্দলী ব্লকের প্রসেনজীৎ বিশ্বাস ও ভাটবিলা ব্লকের বিশ্বজিৎ বিশ্বাস।

প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন, সুন্দলী ইউনিয়নের ৩টি ব্লকের ৩০ জন করে ৯০ জনসহ মোট ১২৫ জন কৃষক-কৃষাণী এই অনুষ্ঠানে অংশ নেন। ভবদহের জলাবদ্ধতার শিকার সুন্দলী ইউনিয়নের প্রায় সব গ্রামে এখন স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এরই মধ্যদিয়ে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আর এই প্রকল্প বাস্তবায়ন করবে আমাদেরই গ্রুপভুক্ত কৃষক ও কৃষাণীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar