1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়া সীমান্তে বিজিবি‘র ক্যাম্পও শিক্ষা প্রতিষ্ঠান পদ্মায় তলিয়ে গেল! - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কুষ্টিয়া সীমান্তে বিজিবি‘র ক্যাম্পও শিক্ষা প্রতিষ্ঠান পদ্মায় তলিয়ে গেল!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ জন খবরটি পড়েছেন
ছবি: নদীতে তলিয়ে যাওয়া উদয়নগর বিওপি ক্যাম্পের অবশিষ্ট পাউবো কর্মকর্তারা পরিদর্শণ করছেন।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিওপি ক্যাম্প (বর্ডার আউটপোস্ট) এবং একটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি ক্যাম্পটি নদীতে তলিয়ে যায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।
তিনি জানান, আগেই ভাঙনের আশঙ্কা থাকায় কয়েক দিন আগে ওই ক্যাম্প থেকে বিজিবির সব সদস্য ও সরঞ্জাম নিকটবর্তী চর চিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল। তাই বড় ধরনের ক্ষতি হয়নি। বর্তমানে চর চিলমারী বিওপি থেকেই উদয়নগর এলাকায় বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। তবে, বিওপির যে অংশ এখনো দাঁড়িয়ে আছে সেটিও কয়েক দিনের মধ্যে নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত রক্ষায় নদীপথ সহ সব ধরনের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। একই সময় চৌমাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টিও নদীতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিন মাস আগে করা এক পর্যবেক্ষণে গড়াই-পদ্মা নদীর প্রায় ১৭টি স্থানে ভাঙনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে পানি কমতে থাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। উদয়নগর বিওপি এলাকাটি ভাঙনকবলিত অংশের মধ্যেই ছিল। সেখানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত স্থাপনাটি রক্ষা করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, উদয়নগর বিওপিতে নিয়মিত ২২ থেকে ২৫ জন সদস্য অবস্থান করতেন।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানি কমার কারণে পদ্মায় ভাঙন আরও তীব্র হচ্ছে। দৌলতপুর ও ভেড়ামারার আরও কয়েকটি স্থানেও ভাঙন দেখা দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar