ভালুকা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলার সময় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টোপথে গিয়ে ময়মনসিংহগামী আয়ান পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।