1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ইউএনও রনী খাতুনের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে ইউএনও রনী খাতুনের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ জন খবরটি পড়েছেন
ছবি- ইউএনও এর বদলি ঠেকাতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে ‘ইউএনও স্যারের বদলি, মানি না মানবো না’, ‘আর কোন দাবি নাই, রনি খাতুনকে ফেরত চাই’, ‘শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে’, জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার আহ্বান’, ‘তুমি কে আমি কে রনী খাতুন রনী খাতুন’ স্লোগানে মুখর করে তোলে উপজেলা পরিষদ চত্বর।

স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় শ্যামনগর ‌মুন্সিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বিধুশ্রবা কুমার মন্ডল (তপন) এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, শ্যামনগর প্রেস ‌ক্লাবের সভাপতি প্রফেসর সামিউল মনির, ভূরলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু, সমাজ সেবক রুস্তম আলী, উপকারভোগী রমজাননগর ইউনিয়নের রাশিদুল ইসলাম, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল ওহাব, মুন্সিগঞ্জ ইউনিয়নের সমাজসেবক আব্দুর রাজ্জাক, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমিন, ঈশ্বরীপুরের ধুমঘাট জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম প্রমূখ।

বক্তারা বলেন, ইউএনও রনী খাতুন সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও নারী উন্নয়নসহ বিভিন্ন খাতে তার অবদান প্রশংসনীয়। তারা আরও বলেন, মাত্র ১০ মাসে আকস্মিকভাবে তার বদলি আদেশ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত বাতিল না হলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ বাতিলের দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar