1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণার ধলাই নদীর প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নেত্রকোণার ধলাই নদীর প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৪ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার এক সময়ের খরস্রোতা ধলাই নদীকে পুনর্জীবিত করতে শুরু হলো নদী পরিচ্ছন্নতা কার্যক্রম। জেলার সদরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এই নদীকে বাঁচাতে এবার ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। এতে সহযোগিতা করছে নেত্রকোণা পৌরসভা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কচুরিপানা ও অন্যান্য আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়,দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কুচুরিপানা ও ময়লা আবর্জনা দিয়ে ভরাট হয়ে যাওয়া নদীটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া নদীর পানি প্রবাহের গতি ব্যাহত হওয়ায় নদীটি প্রায় মৃত হয়ে পড়েছিল। জেলা সদরের স্থানীয় নাগরিকরা জানান, নদী পরিষ্কার শুরু হওয়ায় নদীটি পুনরায় তার প্রাণ ফিরে পাবে। এর সুফল ভোগ করবেন স্থানীয়রা।
‎
‎স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ নেয়ায় আমরা আবার নদীকে কাজে লাগাতে পারবো। নদীটি আবার তার আগের ধারায় ফিরবে।

দিলোয়ার হোসেন তালুকদার বলেন,ধলাই নদীতে একসময় প্রচুর মাছ পাওয়া যেতো। কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে ময়লা আবর্জনা জমতে জমতে নদীটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছিলো। এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নদীটি আবার আগের অবস্থায় ফিরবে।
‎
এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে। কর্মের মাঝে বেঁচে থাকতে চাই। সবুজ প্রকৃতি,পরিষ্কার নদী। নদী রক্ষায় আমরা বিএনপি। ধলাই নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নেত্রকোণা স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ নদীর প্রায় দেড় কিলোমিটার ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকলে নদী আবারও জেলেদের মাছ ধরার উপযোগী হয়ে উঠবে। আমি এই মহৎ কাজকে আন্তরিক সাধুবাদ জানাই।
‎
নেত্রকোণায় নদী রক্ষার এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হবে বলেই আশা স্থানীয়দের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar