1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পানিতে ডুবে মৃত্যুর মিছিলে শোকাহত সাতক্ষীরা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

পানিতে ডুবে মৃত্যুর মিছিলে শোকাহত সাতক্ষীরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরায় সোমবার (১৫ সেপ্টেম্বর) একদিনে পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার কলারোয়া, শ্যামনগর, সদর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

কলারোয়ায় দুই বছরের শিশু ইরফান খাঁ ডোবায় পড়ে মারা যায়। শ্যামনগরে মানসিক প্রতিবন্ধী কিশোর ফয়সাল হোসেন নিখোঁজের একদিন পর মৃত অবস্থায় উদ্ধার হয়। সাতক্ষীরা সদরে ইসমাইল হোসেনের ছোট মেয়ে, আশাশুনিতে মহেন্দ্র নাথ সানার দেড় বছরের মেয়ে ঈশিতা এবং কালিগঞ্জে ১৯ মাস বয়সী লামিসা খাতুন পানিতে পড়ে মারা যায়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানান, একদিনে একাধিক শিশুমৃত্যুর ঘটনায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা জলবায়ু পরিষদের আহ্বায়ক আশেক-ই-এলাহী বলেন, “প্রতিবছর হাজারো মানুষ ডুবে মারা যায়, যাদের বড় অংশই শিশু। সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা নিলে এ মৃত্যুগুলো ঠেকানো সম্ভব।”

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা মনে করেন, শিশুদের একা বাইরে খেলতে না দেওয়া, পানির ধারে সতর্ক থাকা এবং প্রাথমিক চিকিৎসা ও সিপিআর জানা থাকলে অনেক প্রাণ রক্ষা করা যেত।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশে গড়ে ১৭ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়, যা বিশ্বের সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করেন, সাঁতার শেখানো, ডোবা-পুকুরে বেড়া দেওয়া এবং পরিবার ও সমাজের সচেতনতা বাড়ালেই এই মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar