নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে নাশকতার মামলায় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে (৬০) গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার। তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ১৬৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। সেই মামলাটির আসামি ছিলেন আব্দুর রউফ মোল্যা।
অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম বলেন, নাশকতার মামলায় এজারহারনামীয় পলাতক আসামি আব্দুর রউফ মোল্যাকে গ্রেফতার করে জেল হাজতে প্ররণ করা হয়েছে।