1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর থানা পুলিশের দুর্গা মন্দির পরিদর্শন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগর থানা পুলিশের দুর্গা মন্দির পরিদর্শন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন
ছবি। শ্যামনগর থানা পুলিশের দুর্গা মন্দির পরিদর্শন।

নিজস্ব প্রতিনিধি। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে শ্যামনগর থানা পুলিশের একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা এর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ কর্মকর্তারা মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য শ্যামনগর থানা পুলিশ সর্বদা প্রস্তুত। পূজা চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে সবাই নির্ভয়ে দুর্গা পূজা দেখতে পারে।

এসয় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণন্দন মুখার্জি, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস প্রমুখ।

মন্দির কমিটির নেতৃবৃন্দ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, এবছর শ্যামনগর উপজেলায় মোট ৭০টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপেই পর্যাপ্ত সিসি ক্যামেরা, পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar