1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী হজে খরচ কমছে, আসছে তিনটি নতুন সরকারি প্যাকেজ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

আগামী হজে খরচ কমছে, আসছে তিনটি নতুন সরকারি প্যাকেজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী বছর হজ পালনে খরচ কিছুটা কমবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া ৮ থেকে ১০ হাজার টাকা কমে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে নির্ধারণের ফলে এ সাশ্রয় হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করা হবে। চলতি বছর দুটি প্যাকেজ থাকলেও এবার বাড়ানো হচ্ছে একটি। প্যাকেজগুলোর মধ্যে একটি থাকবে হারাম শরীফের ৫০০–৭০০ মিটারের মধ্যে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল। দ্বিতীয় প্যাকেজে হারাম থেকে ২ কিলোমিটারের মধ্যে আবাসনের সুবিধা থাকবে, যার খরচ গতবারের তুলনায় কিছুটা কমানো হবে। তৃতীয় প্যাকেজে আবাসন থাকবে আজিজিয়া এলাকায়, যা সাশ্রয়ী হবে এবং আনুমানিক সাড়ে ৪ লাখ টাকার মধ্যে সম্পন্ন করা যাবে।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্যও একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে, যা এজেন্সিগুলো মানতে বাধ্য থাকবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার টাকা এবং প্যাকেজ-২ এর খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার টাকা। বেসরকারিভাবে ন্যূনতম খরচ ছিল ৪ লাখ ৮৩ হাজার টাকা।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বিমান ভাড়া নিয়ে এখনও এনবিআর ও সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা চলছে। খাদ্য খরচ কোরবানি প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে কি না, সে সিদ্ধান্ত শনিবার নেওয়া হবে। আগামী বছর মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এবার ১২ অক্টোবরের মধ্যেই নিবন্ধন শেষ করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar