1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক: বিজিবির মহাপরিচালক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক: বিজিবির মহাপরিচালক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩০৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, “ বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক ”। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুপেয় পানির প্রকল্পের উদ্বোধন কালে তিনি একথা বলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবন সংলগ্ন ভারতীয় সীমান্তবর্তী উপকূলীয় জনপদে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাস্তবায়ন করেছে একটি আধুনিক পানির প্রকল্প। এই প্রকল্পের আওতায় সৌরচালিত গভীর নলকূপ, পানি বিশুদ্ধকরণ ইউনিট ও সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হয়েছে, যা প্রতিদিন প্রায় ১ হাজার পরিবারকে নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে। পানির প্রকল্প উদ্বোধন শেষ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও শতাধিক মানুষেরকে চিকিৎসা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে। উপকূলীয় জনপদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে আমরা এই প্রকল্প হাতে নিয়েছি। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে উপকূলের মানুষ পানি সংকটে দিন কাটাচ্ছে। উপকূলীয় মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি সংকট। এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরপাদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ। বিজিবির এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দা সুকদেব মন্ডল, রবিলাতুন নেছা, আনোয়ারা খাতুন, খগেন্দ্রনাথ মিস্ত্রী, আজিজ সরদার বলেন, আমার জন্ম থেকে পানির কষ্ট ভোগ করছি। বিশুদ্ধ পানি পান করতে না পারার কারণে আমাদের ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন রোগ হচ্ছে। লবণাক্ত পানির কারণে আমরা দূরের পুকুর থেকে ও পানি কিনে এনে খেতাম। এখন বাড়ির কাছেই বিশুদ্ধ পানি পাব, এটা আমাদের জন্য বড় আশীর্বাদ।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নওফেল মাহমুদ, ব্রিগেডিয়ার সোহরাব হোসেন ভূঁইয়া, মোঃ শরিফুল ইসলাম, যশোর রিজিওনাল কমান্ডার মোঃ ইয়াসির জাহান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব, সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar