1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কেন্দুয়ায় শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদের নামে পাঠাগার স্থাপন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কেন্দুয়ায় শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদের নামে পাঠাগার স্থাপন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪২ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুন নেভাতে গিয়ে শহীদ হন ফায়ার ফাইটার, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শামীম আহমেদ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামে ফায়ার ফাইটার শামীমের শিশু ছেলে নাবিল আহমেদকে সঙ্গে নিয়ে পিজাহাতী আদর্শ যুব সমাজ প্রতিষ্ঠিত ‘শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এসময় মোজাম্মেল হক রনির সভাপতিত্বে ও রবিউল আউয়াল আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোণার সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, কেন্দুয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ফায়ার ফাইটার শামীমের বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন, চাচাতো ভাই আব্দুল বারী বকুল, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনি, সালাহউদ্দিন সালাম এবং বাছিরুজ্জামান বাছির।

আলোচনা সভায় বক্তারা শহীদ শামীম আহমেদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। এসময় শামীমের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন অতিথিরা।
পরে ফায়ার ফাইটার শামীম আহমেদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar