1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চেয়ারম্যান পদ ফিরে পেলেন দৌলতপুরের ফারুক আলম পান্না - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

চেয়ারম্যান পদ ফিরে পেলেন দৌলতপুরের ফারুক আলম পান্না

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
আদালতে মামলা দায়েরের পর দীর্ঘ দেড় বছরের আইনি লড়াই শেষে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের ৯ নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম পান্না। সোমবার কুষ্টিয়া আদালতের সিনিয়র সহকারী জজ নিশীত রঞ্জন বিশ্বাস চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম পান্নাকে চেয়ারম্যান ঘোষনা করে রায় দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে ২০২৪ সালের ৮ এপ্রিল নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফারুম আলম পান্না। ওই মামলায় বিাবদী করা হয় ৪ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৫ জনকে।

মামলা সূত্রে জানা যায়, দৌলতপুরের ৯ নং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের ০৯/০৩/২০২৪ তারিখের নির্বাচনে ১ নং বিবাদী আব্দুল মান্নান বিশ্বাস ঘোড়া প্রতীক মার্কা নিয়ে এবং অপর ৩ (তিন) প্রার্থী আব্দুল মজিদ (টেবিল ফ্যান প্রতীক) নিয়ে এবং জামিরুল ইসলাম (আনারস প্রতীক) এবং মেহেদী হাসান (চশমা প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন।

উক্ত নির্বাচনে ভোট গননা শেষে দরখাস্তকারী মোট ৯ টি কেন্দ্রের মধ্যে ৫ টি কেন্দ্রে সর্বাধিক ভোট প্রাপ্ত হয়ে ১৮৬ ভোটে বিজয়ী থাকেন। ১ নং বিবাদী হেরে যাচ্ছেন বুঝতে পেরে অন্য বিবাদীদের সাথে পরস্পর যোগসাজসে, ফারুক আলম পান্নাকে পরাজিত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সকল ওয়ার্ডের ভোট গণনা শেষে ১নং বিবাদী আব্দুল মান্নান বিশ্বাস ঘোড়া প্রতিক মার্কা নিয়ে ৬১২৩ ভোট পান। ফারুম আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে ওই একই ৬১২৩ভোট পান। লটারী কালে ইউনিয়ন নির্বাচন বিধিমালা ২০১০ এর সংশোধনী ২০২৩ বিধি ৪১ এর ৬ উপ বিধি অনুযায়ী ২ নং বিবাদী প্রতিদ্বন্দি প্রার্থীগন এবং তাদের নির্বাচনী এজেন্টগনের সামনে লটারী করেন নাই এবং তাদের নির্বাচনী এজেন্টদের স্বাক্ষর গ্রহন করেন নাই বলে এজাহার অভিযোগ করেন। যা ইউনিয়ন নির্বাচন বিধিমালা অনুসারে আইনত বেআইনী।

ভোট পূন গণনার জন্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম পান্না নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহিত করলেও তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেন নি বলে অভিযোগ করেন।
মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত ওই ইউনিয়নের সকল ওয়ার্ডের ভোট পূন গণনা করলে দেখা যায় ওই নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস ঘোড়া প্রতীক মার্কা নিয়ে পেয়েছেন ৫৮৯৮ভোট। অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬১১২ ভোট। নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাসের চেয়ে তিনি ২১৪ ভোট বেশি পেয়েছেন।

আদালত সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষন করে কুষ্টিয়া সদর আদালতের সিনিয়র সহকারী জজ নিশীত রঞ্জন বিশ্বাস মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও মামলার বাদী ফারুক আলম পান্নাকে চেয়ারম্যান ঘোষনা করে গেজেট প্রকাশের আদেশ দেন।
এবিষয়ে মামলার বাদী ফারুক আলম পান্না বলেন, আমি আদালতে ন্যায় বিচার পেয়ছি। দ্রুত সময়ে গেজেট প্রকাশের দাবি এই চেয়ারম্যান প্রার্থীর।

ফারুক আলম পান্নার আইনজীবী জানিয়েছেন, আদালতে ভোট গণনা করে আব্দুল মান্নান বিশ্বাসের চেয়ে ফারুক আলম পান্না ২১৪ ভোট বেশি পান। পরে আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেছেন। উল্লেখ্য এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু‘র মৃত্যুর কারণে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar