1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুইজন নিহত, আহত এক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শালিখায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুইজন নিহত, আহত এক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০৩ জন খবরটি পড়েছেন

শালিখা প্রতিনিধি। মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল ও থ্রি-হুইলার নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) ও এক অজ্ঞাত পরিচয়ের পথচারী। আহত হয়েছেন রিফাত বিশ্বাস (১৮) নামের একজন, যিনি বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাসিন্দা বাকের বিশ্বাসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পেশায় ডেকোরেটর ব্যবসায়ী রিফাত তার কর্মী আবু হুরাইরাকে নিয়ে আড়পাড়া থেকে ফেরার পথে সাতনা ফুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু হুরাইরা ও এক পথচারী মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত রিফাতকেও হাসপাতালে ভর্তি করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী ও এক পথচারী মারা গেছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।”

পুলিশ দুর্ঘটনায় জড়িত নসিমন ও মোটরসাইকেল দুটি জব্দ করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar