1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জেলেখালী ভাই ভাই সংঘের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

জেলেখালী ভাই ভাই সংঘের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৯৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
“জেলেখালী ভাই ভাই সংঘ” এর ২০ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে “জেলেখালী ভাই ভাই সংঘ” এর আয়োজনে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। “জেলেখালী ভাই ভাই সংঘ” এর মাঠ প্রাঙ্গনে উক্ত ২ দিন ব্যাপী অনুষ্ঠান ০৬ই অক্টোবর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং ০৭ই অক্টোবর ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। ২য় দিনে দুপুর ২টায় গীতা পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় ভাগবত পাঠ করেন শ্রীমতি রাই কিশোরী দাসী ও রাত ৯ টায় রামায়ণ আলোচনা করেন কীর্তনীয়া সোমা সরকার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) এর সভাপতিত্বে সোমবার (০৬ই অক্টোবর) কোজাগরী লক্ষ্মী পূজার পরে জেলেখালী ভাই ভাই সংঘের ২০ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সিগঞ্জ কলেজের প্রভাষক ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আশেক-ই-এলাহী মুন্না, শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছাঃ নূরজাহান পারভীন ঝর্ণা।
২য় দিনে ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রাজ্জাক সরদার, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, মডান ক্লিনিকের পরিচালক তপন কুমার বিশ্বাস প্রমুখ।

অন্যান্যদের মধ্যে সাংবাদিক সুলতান শাহজাহান, কাঁচড়াহাটী ডি,কে,বি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার মন্ডল, জেলেখালি ভাই ভাই সংঘের সিনিয়র সহ-সভাপতি ভুবন পরমান্য, সাধারণ সম্পাদক সাধন কুমার পরমান্য, সাংগঠনিক সম্পাদক সুদর্শন কুমার বাপ্পি সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar