1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে রবিবার সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধা মরহুম তোফাজ্জল হোসেন বেপারীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় ইন্তেকাল করেন শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বেপারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রবিবার (১২ অক্টোবর) সকাল দশটায় বকুলতলা দশকুরা নামক স্থানে তার নামাজে জানাজার আগে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জমাদ্দার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জববারসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

নামাজে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম তোফাজ্জল হোসেন বেপারীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar