1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলমাকান্দায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কলমাকান্দায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার কলমাকান্দায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) উপজেলার রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর।

আয়োজনে সহযোগিতায় ছিল রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি ও রামপুর কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়নে বীজ বিতরণের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।
আলোচনা শেষে প্রায় পাঁচ হাজার সদস্যের মাঝে শীতকালীন সবজির উন্নতমানের বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar