1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে জেলের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে জেলের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
পশ্চিম সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে খলিল মোল্লা (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সুন্দরবনের ফ্রিঙ্গী নদীর কুকুমারী খালে রবিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত জেলে খলিল মোল্লা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

জানা যায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে খলিল মোল্লা, আলামিন মোড়ল ও নূর হোসেন নৌকা নিয়ে কাঁকড়া ধরার জন্য ফ্রিঙ্গী নদীর কুকুমারী খালে প্রবেশ করেন। রবিবার রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে খলিল মোল্লা মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার ভোর ৪টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। সোমবার আসরের নামাজের পর তার শেষকৃত্য সম্পন্ন হয়।

তার সঙ্গী আলামিন মোড়ল জানান, জাল বেয়ে মাছ ধরে রান্না করে খেয়ে আমরা শুয়ে পড়ি। আর খলিল চাচা বসে টচলাইটে ব্যাটারি লাগাচ্ছিলো। হটাৎ আমার পিঠে থাকা মোতন মারে তখন আমি উঠে দেখি চাচা ছটফট করছে। সাথে সাথে আমি নূর হোসেন চাচাকে ডেকে চাচাকে ধরে বসাই তারপরেই চাচা মারা যায়।

বন বিভাগের কদমতলা স্টেশনের স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar