1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থার দাবিতে জনসমাবেশ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থার দাবিতে জনসমাবেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্যব্যবস্থা থেকে বেরিয়ে এসে সবুজ জ্বালানি ও প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইট ইনাকোয়িলিটি অ্যালায়েন্স-এর সহযোগিতায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম (এসএসটি) এই জনসমাবেশের আয়োজন করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, যুব, কৃষক-কৃষাণী, সবুজ সংহতির সদস্য ও পরিবেশ কর্মীরা অংশ নিয়ে ইংরেজি অক্ষরে ‘৯৯’ আকৃতি তৈরি করেন, যা বৈশ্বিক বার্তা ‘৯৯%’ এর সঙ্গে সংহতি প্রকাশ পূর্বক বৈষম্যের বিরুদ্ধে সবার অবস্থান প্রকাশ করে। এবং অংশগ্রহণকারীরা ‘তেল দিয়ে নয়, সূর্য দিয়ে খাদ্য উৎপাদন করুন’, ‘খাদ্য সার্বভৌমত্ব, জীবাশ্ম নির্ভরতা নয়’, ‘খাদ্য ব্যবস্থা বদলাও, পৃথিবী বাঁচাও’ প্রভৃতি স্লোগানে সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে।

সমাবেশে বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক দেবাশীষ জোয়ারদার, যুব সংগঠক ওসমান গণী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান খাদ্যব্যবস্থা জীবাশ্ম জ্বালানিনির্ভর হয়ে পড়েছে, যা কৃষির ভারসাম্য নষ্ট করছে ও জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এখনই সময় সবুজ জ্বালানি নির্ভর খাদ্য উৎপাদনের দিকে রূপান্তর ঘটানোর। একটি ন্যায্য ও পরিবেশবান্ধব খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে স্থানীয় জ্ঞান, সূর্যের শক্তি, বাতাস ও মৃত্তিকা সম্পদকে কাজে লাগাতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar