1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংর্ঘষ, ৩ জন নিহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংর্ঘষ, ৩ জন নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে (ঢাকা-সিলেট) মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং রবিউল ইসলামের ছেলে (অটোরিকশার চালক) ফাহিম মিয়া (৩০)। এরা সকলেই মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, রাতে অটোরিকশায় করে তারা তিনজন মাধবদী থেকে রাইনাদী নিজ এলাকায় যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় তিনজনের মধ্যে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে ফাহিম এবং অপরজন সাব্বির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাইনাদী গ্রামের পাশাপাশি মহল্লায় তাদের বসবাস। নিহত তিনজনের মাঝে সিয়াম ছিলেন অবিবাহিত আর বাকি দুইজন বিবাহিত। অটোরিকশা চালক ফাহিমের একটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় কবরস্থানে একই সাড়িতে তিনজনকে বাদ জুমার নামাজের পর জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ১জন এবং হাসপাতালে আরো দুইজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar